হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ধানেরশীষ প্রার্থী শামীম তালুকদারের মত বিনিময় সভা

সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ধানেরশীষ প্রার্থী শামীম তালুকদারের মত বিনিময় সভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

“সবার আগে বাংলাদেশ, ধানের শীষে আস্থা অশেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করছেন। বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদুল কবীর তালুকদার শামীম। মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানএর সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামএর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন।

বুধবার সকাল ৯টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদান কর্মসূচির আয়োজন করে। ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা বালুর মাঠ এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। তৃণমূলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ড্যাবএর ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন সরিষাবাড়ী আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।

এ ছাড়াও মঙ্গলবার রাতে উপজেলার আরামনগর গ্রামের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল কবির তালুকদার শামীম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফয়েজুল কবির তালুকদার শাহীন প্রমূখ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পূরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!