
মোহাম্মদ আসাদুজ্জামানঃ
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সভায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গতকাল ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর মধ্যবাড্ডাস্থ লিংক রোডে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত মহাসচিব অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান মৃধার সভাপতিত্বে নবগঠিত প্রেসিডিয়াম কমিটির সভায় ব্যপক বিশ্লেষণ ও আলোচনা শেষে গণভোট ইস্যুতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিকল্প ধারা মনে করে, দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা: বি চৌধুরী ২০০৪ সালে বিকল্প ধারার রাজনৈতিক দর্শনে যে সংস্কার ও পরিবর্তনের কথা বলেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি না থাকা, সংসদে ডেপুটি স্পিকার পদ ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া এবং স্বাধীন দুদক ও নির্বাচন কমিশন গঠন। যেহেতু জুলাই জাতীয় সনদের অধিকাংশ সংস্কার ও পরিবর্তনের ইস্যুগুলো বিকল্প ধারার সেই চেতনাকে ধারণ করে, সেহেতু জাতীয় জুলাই সনদের বাস্তবায়ন হবে বিকল্প রাজনীতির এক নৈতিক বিজয়।
প্রেসিডিয়াম সভা শ্রদ্ধার সাথে স্মরণ করে যে, উত্তাল জুলাইয়ের রক্ত ঝরা দিনগুলিতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডাঃ বি চৌধুরী জুলাই গণ আন্দোলনের প্রতি তাঁর ও দলের সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়ে ছিলেন।
অতএব,বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র কাঠামো নতুনভাবে বিনির্মাণে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন হওয়া উচিত।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ মহসিন চৌধুরী, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, মোঃ আইনুল হক ও জুবরান গাজী। পর্যবেক্ষক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তানজিলা মান্নান,তাশফিক মান্নান ও তাজরিনা মান্নান।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ