হোম » সারাদেশ » নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি যানবাহনে মামলা 

নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি যানবাহনে মামলা 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম দামগাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কাগজপত্র না থাকা, অতিরিক্ত যাত্রী বহন, হেলমেট ব্যবহার না করা, যানবাহনের ফিটনেস ও চালকের লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ নানা অভিযোগে ১টি বাস, ১টি কাভার্টভ্যান, ৫টি মটর সাইকেল সহ মোট ৭টি গাড়িতে মামলা দেওয়া হয়েছে। যৌথ অভিযানে অংশ নেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি থানার পুলিশ সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নন্দীগ্রাম ৪০ বীর ক্যাম্পের একটি টহল দল। এতথ্য নিশ্চিত করে নন্দীগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয় পথচারীরা বাসিন্দারা জানান, এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!