হোম » রাজনীতি » বাগেরহাট-১ এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট দিপু: তৃণমূলের ভরসার নাম

বাগেরহাট-১ এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট দিপু: তৃণমূলের ভরসার নাম

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবচেয়ে আলোচনায় রয়েছেন এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছে একজন বিশ্বস্ত ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় তিনি জেলা পিপি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর সাংগঠনিক দক্ষতায় মুগ্ধ হয়ে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান বাগেরহাট-১ আসনে তাঁকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। তবে অজ্ঞাত কারণে তিনি শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বঞ্চিত হন।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এ্যাডভোকেট দিপু ১৯৯৬ সালের ছাত্র আন্দোলনের সময় থেকে দলের হয়ে নিরলসভাবে কাজ করে আসছেন। বিএনপি সরকারের আমলে (২০০১-২০০৬) তিনি স্থানীয় রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনেন।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে বাগেরহাট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হয়রানি ও দমননীতির মধ্যেও তিনি দলীয় কর্মীদের সংগঠিত রাখেন এবং তৃণমূলের আস্থা অর্জন করেন।
দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, “বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, আমি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”
স্থানীয় নেতাকর্মীদের ভাষায়, দিপু ভাই তৃণমূল বিএনপির সবচেয়ে ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা। তাঁর নেতৃত্বে বাগেরহাট-১ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছেন তাঁরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!