
মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বালিয়াডাঙ্গী উপশাখার উদ্যোগে জুলাই মাসব্যাপী (১–৩১ জুলাই ২০২৬) গ্রাহক সেবা মাস পালন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী উপশাখার হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঠাকুরগাঁও শাখার ম্যানেজার মোঃ ফইজুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বালিয়াডাঙ্গী উপশাখার ম্যানেজার মোঃ মশিউর রহমান, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বালিয়াডঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক এস এম মশিউর সরকার এবং বিপুল সংখ্যক গ্রাহক।
আলোচনা সভায় বক্তারা গ্রাহকবান্ধব ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়ন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি এবং ইসলামী ব্যাংকিংয়ের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে ব্যাংকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিকও তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গ্রাহকরাও ব্যাংকিং সেবা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত