হোম » সারাদেশ » কাউখালীতে সমাজকল্যাণ সমিতি নামে ভূয়া এনজিও গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও

কাউখালীতে সমাজকল্যাণ সমিতি নামে ভূয়া এনজিও গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: 
পিরোজপুরের কাউখালীতে সমাজকল্যান সমিতি নামে এক ভূয়া এনজিও গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে।  রবিবার দুপুরে গ্রাহকদের ঋণ দেবার কথা বলে অফিসে আসতে বলেন গ্রাহকদের। যথারীতি যাহারা গ্রাহক সঞ্চয়ের টাকা জমা দিয়েছে তারা এক এক করে মনিকা রানী শীল, রীনা বেগম, মোঃ বাদল, বাচ্চু মোড়ল, মোঃ দুলাল সহ ১০-১৫ জন গ্রাহক অফিসে জড়ো হয়। এর মধ্যে সমিতির ম্যানেজার শামীম ও ফিল্ড অফিসার আনিস তাদেরকে আশ্বাস দেন  সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আপনাদের ঋণ দেয়া হবে। এরপূর্বে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১ লক্ষ টাকার ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়ে ৫ জনের একটি গ্রুপ তৈরি করতে বলেন তারা। প্রতি গ্রুপ থেকে  ৮ হাজার, ৯ হাজার,১০ হাজার, ১১ হাজার টাকা করে সঞ্চয় জমা দিতে বলেন। যথারীতি গ্রাহকরা সঞ্চয় জমা দেয়ার ২দিন পরেই তাদেরকে ঋণ দেয়া হবে বলে  রবিবার অফিসে আসতে বলেন। উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মোড় সংলগ্ন যুবরাজ হোসেনের বাসায় অফিস ভাড়া নিয়ে প্রতারক চক্র অফিস পরিচালনা করেন। গ্রাহকদের এই অফিসেই তারা ঋণ দেবার কথা বলে আসতে বলেন। গ্রাহকরা বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করে ম্যানেজার মোঃ শামিম ও ফিল্ড অফিসার মোঃ আনিসের দেখা না পেয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করে। পরে অঞ্জনা রানী বাদী হয়ে  কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তাদের প্রত্যেকের কাছ থেকে ৮ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় নিয়েছে সমিতি।
এখন তারা ঋণ না পেয়ে অসহায় অবস্থায় রয়েছে। এনজিও কর্মকর্তাদের সাথে মোটো ফোনে যোগাযোগ করলে মোটো ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে কাউখালী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, কোন ঘর মালিক অফিস কিংবা কোন ব্যক্তির কাছে ঘর ভাড়া দিতে হলে বিধি  মোতাবেক চুক্তিপত্র এবং তাদের জাতীয় পরিচয় পত্র নিয়ে  ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে। অভিযোগ পাওয়া গেছে  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!