
এম,এ রাশেদ: বগুড়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের শহরের চারমাথা স্থানীয় একটি মোটেলে পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ লিঃ বগুড়া জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পল্লী চিকিৎসক সৈয়দ জাহাঙ্গীর আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সাধরণ মানুষের মাঝে ভালো চিকিৎসা সেবা দিয়ে যাবো। ডাক্তারী পেশা হচ্ছে রোগীদের ভালো সেবা দিয়ে সুস্থ্য করে তোলা। আমরা সব সময় সে চেষ্টা করে যাবো। জেলার সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক শওকত আলী মন্ডলের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ লিঃ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেদ আলী, দিনাজপুর জেলার সভাপতি ডাঃ মো. এনামুল হক, গাইবান্ধা জেলার সভাপতি ব্রজেন্দ্র নাথ মালাকার, জয়পুরহাট জেলার সভাপতি মোখলেছ, নওগাঁ জেলার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ। সেমিনারে সারাদেশে সরকারিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত ২৭ হাজার ১১৩ জন পল্লী চিকিৎসককে রেজিষ্ট্রেশন প্রদান করার জন্য জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক