
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মোস্তফা শেখ সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২২৮জন। তার মধ্যে ২০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। সভাপতি পদে মোস্তফা শেখ ছাতা প্রতীকে ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মেহেদুল শেখ চেয়ার প্রতীকে ৬৪ ভোট, আব্দুল জোব্বার শেখ মটর সাইকেল প্রতীকে ৩৯ ভোট পেয়েছে, সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম হরিন প্রতীকে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী সেবাইদুল ইসলাম আনারস প্রতীকে ৮৪ ভোট পেয়েছেন। মোট ৯ টি পদের মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি রুহুল আমিন, সহ সাধারন সম্পাদক আনিমুল শেখ, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, অর্থ সম্পাদক মানিক প্রধান, দপ্তর সম্পাদক মোত্তালিব ইসলাম, প্রচার সম্পাদক রুবেল সরকার, কার্যকরী সদস্য পদে আজাদুল ইসলাম। ছবি.সংযুক্ত।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২