
এম,এ রাশেদ: পার্টি বগুড়া জেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ এমপি ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর (সাবেক এমপি)
৭সেপ্টেম্বর,বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি‘র সুপারিশে তাদের কে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা শাখা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ ও সাধারণ সম্পাদক সাবেক এমপি নূরুল ইসলাম ওমর জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বগুড়া জেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে তারা প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক