
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় বিদ্যুতায়িত ফসলি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আনন্দনগর গ্রামে সবজি ক্ষেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ ও ইকবাল শেখ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, রূপসার আনন্দনগরে একটি সবজি ক্ষেতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য বৈদ্যুতিক তারে বিদ্যুতের সংযোগ (ক্যাবল) দেওয়া ছিল। নিহত দুই ভাই যাতায়াতের সময় তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা