
শনিবার (১৯ আগস্ট) রাত ১১টায় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহার চর মোড় এলাকার একটি দোকান থেকে ওই চাল আটক করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন। এই ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নকলা উপজেলা নির্বাহী অফিসার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা যায়, নকলার রেহার চর মোড় এলাকার মো. চঞ্চল মিয়ার দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদের গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। রাতেই অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নেওয়া হয়। কিন্তু এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিভৃত গ্রাম এলাকা হওয়ায় রাতে কাউকে পাওয়াও যায়নি।
স্থানীয়রা জানান, এই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শাহ মো. লুতফর রহমান ও আমিনুল হক। তারা চন্দ্রকোনা মধ্য বাজারে একটি গোডাউনে এই চাল মজুদ করে রাখে। ধারণা করা হচ্ছে, তাদের নিকট আত্মীয় কেউ এই কাজ করে থাকতে পারে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য