হোম » অন্যান্য বিভাগ » দাগনভূঞায় বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা,  পুরষ্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

দাগনভূঞায় বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা,  পুরষ্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি,  স্বাধিনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,  পুরষ্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান আতার্তুক  সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে মঙ্গলবার ১৫ ই আগষ্ট অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় ও দাগনভূঞা উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি,  সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শাবরীন,দাগনভূঞা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, বক্তব্য রাখেন আতার্তুক সরকারি মডেল হাই স্কুলের ৯ ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান দিনা।
মুক্তি যোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা পেয়ার আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দার নুরী, দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন, পল্লী বিদ্যুৎ দাগনভূঞা  জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, দাগনভূঞা প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা,কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের ছাত্র /ছাত্রী  বৃন্দ,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয় এবং এর পূর্বে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!