
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউপির প্রতিবন্ধী পরিবারকে বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণে নলকূপ প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ।
সোমবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউপির কুমিড়াডাঙ্গা মিরাপাড়া গ্রামের নূরুল ইসলাম ও নূরনাহার বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে জন্মের পর থেকেই প্রতিবন্ধী। তারা চলাফেরা করতে পারে না; দিন-রাত বিছানায় ছটফট করে। সেই অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উপজেলা প্রশাসন পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণে একটি নলকূল বসিয়ে দেওয়া হয়।
সম্প্রতি সরেজমিনে ওই প্রতিবন্ধীদের দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন। সে সময় তাদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি খাদ্য পণ্য ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তখন পরিবারের অনুরোধে একটি টিউবয়েল দেওয়ার আশ্বাস দেওয়ায় দেন এবং মঙ্গলবার টিউবওয়েল টি সরকারী খরচে বসিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য