
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌর ও দশটি ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় কৃষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে জাতীয় কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা কমিটি পীরগঞ্জ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস চত্বরে আলোচনা সভার আয়োজন করে।
সভায় ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি সাবেক অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক গৌতম,সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন, পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ইব্রাহিম , রানীশংকৈল উপজেলা কমিটির সভাপতি হামিদুল ইসলাম, জেলা কমিটির উপদেষ্টা প্রফুল্ল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা বিনয় চন্দ্র রায় , জেলা কৃষক সমিতির সদস্য মানিক ইসলাম, জেলা যুব মৈত্রী সাধারণ সম্পাদক দিশারি আজিম প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে কৃষক সমিতির নেতৃবৃন্দের সাধারণ কৃষকদের ঐক্যবদ্ধ করে একাট্টা হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য