
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ছয়তলা একটি ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহিম (৩৬) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম পৌর এলাকার সয়াগোবিন্দ ভাসানী রোড এলাকার ফরহাত হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সয়াগোবিন্দ সিদ্দিক মোড় এলাকার নূর আলম সিদ্দিকর ছয়তলা ভবনে রঙের কাজ করছিলেন আব্দুর রহিম।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন। তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা