
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ১৭ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মাছুদ আলম মন্ডল নৌকা প্রতীকে ১১ হাজার, ৬শ, ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা আশরাফুল ইসলাম পেয়েছেন ৯ হাজার,৪শ,৪২ ভোট ।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৩ টি কেন্দ্রের মধ্যে ৭৩ টি ভোট কক্ষে ৩০ হাজার ৫৯৫ জন ভোটারের মধ্যে ২১ হাজার, ৬শ, ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান