
চাটখিল প্রতিনিধিঃ গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছে গাছে সবুজ দেশ, আমার প্রিয় বাংলাদেশ এমন স্লোগানকে উল্লেখ করে মুসল্লীদের মাঝে পরিবেশ বন্ধু গাছের চারা বিতরণ করলেন কড়িহাটি এলাকার যুব সমাজ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি বাজার কেন্দ্রিয় মসজিদে ১৪জুলাই (শুক্রবার) জুম্মা নামাজ শেষ করে পরিবেশ বন্ধু গাছ মুসল্লীদের মাঝে ৫ শতাধিক বিতরণ করা হয়েছে। গাছ বিতরণ শেষে কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচী হিসেবে বৃক্ষ রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক ও কড়িহাটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম, মোঃ নাসিম, মো: মানিক, আবুল খায়ের, সাবেক ইউপি সদস্য মহীন উদ্দিন ও ডা: ওমর ফারুক, জনাব ফারুক হোসেন, ডা: রাশেদ ও মোঃ সজীব।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য