
এস আর নিরব, যশোরঃ যশোরে সিআইডি পুলিশ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলেরহাট রাজগঞ্জ সড়কের সাবিত ফার্নিচারের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কুশপাড়া চিরিঙ্গা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এ বিষয়ে যশোর জেলা সিআইডি পুলিশের পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জানান, পুলিশির কাছে গোপন খবর ছিলো মাদক ইয়াবার একটি চালান হাত বদল হবে। আগের থেকে সিআইডি পুলিশ এখানে অবস্থান করছিলো। আব্দুর রহমান আশা মাত্র তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য