হোম » অন্যান্য বিভাগ » কিশোরগঞ্জের শোলমারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করলেন এমপি লিপি

কিশোরগঞ্জের শোলমারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করলেন এমপি লিপি

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের সদর উপজেলার শোলমারা ব্রিজ সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ জুন) দুপুরে শোলমারা ব্রিজ সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।সদর উপজেলায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার সাক্ষী শোলমারা বধ্যভূমি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মহিলা ভাইশ চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য সম্পাদক বাদল রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল গনি ঢালী লিমন, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালে শোলমারা ব্রিজ সংলগ্ন ঔ পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর কতৃক গণহত্যার শিকারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।পরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!