
মোঃ রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১০ শয্যা মা ও শিশু কেন্দ্রে চিকিৎসা সেবা চালুর দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ শনিবার (২৪ জুন) দুপুরে চিলাহাটি বাজারে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিক মানুষ চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের ব্যানারে স্থানীয় স্বাস্থ্য উপকেন্দ্র ও ১০ শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্রে চিকিৎসা সেবা চালুর দাবীতে এই মানববন্ধন করেন।
তারা জানায় তিন বছর আগে ডোমার উপজেলার চারটি ইউনিয়নের মানুষের একমাত্র অবলম্বন স্বাস্থ্য উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে ১০ শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্র স্থাপন করা হয়। আধুনিক চিকিৎসার নানা উপকরন সহ কল্যান কেন্দ্রটি নির্মান শেষ হয় দুই বছর আগে।
কিন্তু এরপর ডাক্তার, টেকন্লেজিষ্ট বা ওষুধ সরবরাহ না করে কর্তৃপক্ষ এটি ফেলে রাখে। এদিকে পুরোনো স্বাস্থ্য উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকায় এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা বিঘ্নিত।
এলাকাবাসী বলছে উচ্চ পর্যায়ে বারংবার যোগাযোগ করার পরও কল্যান কেন্দ্র বা স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎসা সেবা চালু করা যায়নি । অচিরেই এই সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দলোনে নামবেন তারা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা