
এম এ রাশেদ: ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে শ্লীনতাহানী ও নগ্ন ছবি দিয়ে পোষ্টার বানিয়ে প্রচার করার অভিযোগে আনিছুর রহমান নামের এক প্রাউভেট শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। লম্পট শিক্ষক উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আনিছুর রহমান ধুনটে একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্র, ছাত্রীদের প্রাইভেট পড়াইতো। ধুনট নইম উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সুযোগে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ।
গত ৩/৪ মাস আগে ওই ছাত্রীর শ্লীনতা হানী ঘাটিয়ে মোবাইলে ফোনে নগ্ন ছবি তোলে। এরপর বিভিন্ন সময় ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় শিক্ষক আনিছুর ক্ষুব্ধ হয়ে গত ৭জুন ওই ছাত্রী নগ্ন ছবি দিয়ে পোষ্টার বানিয়ে উপজেলা সদর সহ গ্রামের বিভিন্ন জায়গায় লাগায়।
এতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৯জুন শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে ধুনট থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে।
ধুনট থানার উপ – পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া বনানী থেকে আনিছুর রহমানকে শনিবার ভোর রাতে গ্রেফতার করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, প্রইভেট শিক্ষক আনিছুর রহমানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ