
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের গাইটাল এলাকায় অবস্থিত আন্ত:জেলা বাস টার্মিনালের পাবলিক টয়লেট থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ মে) দিবাগত রাত ১১টার দিকে মো. কামরুল ইসলাম (৩৪) নামে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।মৃত কামরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুড়িরচর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ বিষয়ে নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯ টার দিকে খবর পাওয়া যায় যে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় অবস্থিত আন্ত:জেলা বাস টার্মিনালের পাবলিক টয়লেটে এক ব্যক্তি আটকে রয়েছে।
বাস টার্মিনালের পরিবহন শ্রমিকেরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিস কর্মীরা টয়লেটের দরজা কেটে মরদেহটি উদ্ধার করে।পরে মরদেহের পকেটে থাকা মানিব্যাগ থেকে এনআইডি কার্ডের ফটোকপির সূত্রে তার পরিচয় পাওয়া যায়।
সঙ্গে একটি মোবাইল ফোনও ছিল।কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম জানান, আমরা জানতে পারি কোনো এক ব্যক্তি বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের পড়ে রয়েছে। পরে পুলিশকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে টয়লেটের দরজা কেটে মরদেহ উদ্ধার করে।
পরিচয় পাওয়া পর তার ইউনিয়নের চেয়ারম্যান কে অবহিত করা হয়। সে কোনো বাসের শ্রমিক বলে জানান তিনি।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যাই। টয়লেটের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান,উদ্ধারকৃত মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল