
হুমায়ুন কবির সুমন: সেবা প্রদানসহ বিভিন্ন সফলতার কাজে রাজশাহী রেঞ্জে ৮ মাসে ৪ বার শ্রেষ্ঠ জেলা পুলিশ হিসেবে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৪র্থ বারের মতো রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারো সিরাজগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুলিশ নির্বাচিত হলো।
জানা যায়, বৃহস্পতিবার (১১ মে) সকালে রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে এপ্রিল-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএমের সভাপতিত্বে সার্বিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজশাহী রেঞ্জের এপ্রিল/২৩ মাসে ৮ টি জেলার মধ্যে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে জেলার সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে বিপুল ব্যবধানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
এছাড়া সার্বিক কার্যক্রমের উপর এ রেঞ্জের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ জুলহাজ উদ্দিন, বিপিএম, পিপিএমকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ, সিরাজগঞ্জ’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণের পর রাজশাহী রেঞ্জে ৮ মাসে ৪ বার শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার