হোম » আন্তর্জাতিক » ‘মোখা’ নিয়ে যা বলছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর

‘মোখা’ নিয়ে যা বলছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর

আওয়াজ অনলাইন: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্মচাপটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। 

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, রোববার বাংলাদেশের কক্সবাজারে মোখার আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সে সময় বাতাসের সর্বোচ্চ গতি বেগ পৌঁছাতে পারে ১৫০ থেকে ১৬০ কিলোমিটারে।

শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এছাড়া যারা সমুদ্রে রয়েছে, তাদের সবাইকে বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করে দিয়েছে প্রশাসন। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল এলাকায়।

পশ্চিমবঙ্গে মোখার তাণ্ডবের বিশেষ কোনো প্রভাব পড়ার আশংকা না থাকা সত্ত্বেও আগাম সতর্কতা অবলম্বন করছে পশ্চিমবঙ্গ সরকার। এই পরিস্থিতিতে যে কোনো দুর্যোগ ঠেকাতে প্রস্তুত সরকার। প্রস্তুতি হিসেবে মহড়া দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সিভিল ডিফেন্সের কর্মীরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!