
শাহজাহান সিরাজ: চাই চাই,, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, জয় বাংলা, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে গণজাগরণ নাট্য উৎসব। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বালাসি রোডের বিভিন্ন স্থানে মঞ্চস্থ হয়েছে মেঘদূত প্রযোজনা, আরিফ হায়দারের রচনা ও চুনি ইসলামের নির্দেশনায় নাটক ন মানুষ।
নাটক শুরুর পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আলমগীর কবির, কঞ্চিপাড়া একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক রায়হান সরকার, নির্দেশক চুনি ইসলাম, মেঘদূতের সাধারণ সম্পাদক শিরিন আকতার প্রমুখ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, রাউফুল হাসান, মোঃ ময়নুল হোসেন, কল্লোল আজিজ, সোহেল রানা, তোহা চৌধুরী, আনন্দ খন্দকার, শিরিন আকতার, চুনি ইসলাম, মাসুদুল হক ও স্বাধীন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও