
মোঃ নাজমুল ইসলাম সবুজ: বাগেহাটের শরণখোলায় শীতার্ত মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরন করে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড শরণখোলা শাখা। ১১ জানুয়ারী বিকাল ৪ টায় উপজেলার পাঁচরাস্তা সংলগ্ন মারকাজ মার্কেটের দ্বিতীয় তলায় আল আরাফাহ্ ব্যাংক কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়।
শরণখোলা শাখার শাখা ব্যবস্থাপক সোহেল রানা জানায় শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ৫ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা জোনের জোনাল হেড আবু সাইদ মোঃ আব্দুল মান্নাফ ও ব্যংকের কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও