
আওয়াজ অনলাইন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন উগান্ডার ১১ পর্যবেক্ষক। তারা আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্সের হয়ে ভোট পর্যবেক্ষণ করবেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত বিভিন্ন দেশে সংস্থা থেকে ৪৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট পর্যবেক্ষেণে আসবেন।
উগান্ডার ১১ জন আসবে আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স থেকে, ইউরোপিয় ইউনিয়নের চার জন, বার্তা সংস্থা অ্যাজেন্সি ফ্রান্স প্রেস-এর ১২ জন, আবুধাবি থেকে একজন, ভারতের এনডিটিভি’র দুইজন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চার জন, ব্রিটিশ হাইকমিশনের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টিয়ান কংগ্রেসের তিন জন, সুইডিশ রেডিও থেকে একজন, জাপানারে একজন, জার্মানির দুইজন (একজন সাংবাদিক), ইতালি থেকে একজন ও অস্ট্রেলিয়ান দূতাবাসের একজন ভোট পর্যবেক্ষণ করবে।
এর আগের নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ১২ দেশের পর্যবেক্ষক ও সংস্থা সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিদেশিরা ভোট পর্যবেক্ষণের আবেদন করতে পারবে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে