হোম » অন্যান্য বিভাগ » নারীর ক্ষমতায়নে পোশাক শিল্প অনবদ্য: প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নে পোশাক শিল্প অনবদ্য: প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন: বাংলাদেশের পোশাক শিল্পের বিপ্লব শুরু হয় আশি- নব্বইয়ের দশকে। তখন উদ্যোক্তারা ব্যাপকভাবে এই খাতে বিনিয়োগ করে। বাংলাদেশের কাঁচামাল, পানি সেই সাথে সস্তায় শ্রমিক পাওয়ায় এই শিল্প অর্থনীতিতে আলোড়ন তৈরি করে। এখন বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  নারীর ক্ষমতায়নে পোশাক শিল্প অনবদ্য।

তিনি আরো বলেছেন, মেয়েদের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করেছে পোশাক শিল্প। এর ফলে গ্রামীণ অর্থনীতিতেও তারা বিশেষ অবদান রাখছে। একেকটি পরিবারও আর্থিক সচ্ছলতা ফিরে পাচ্ছে। 

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বস্ত্র দিবস উদযাপন ও ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

গার্মেন্টসে যারা কাজ করেন তাদের নতুন বাজার খুঁজে বের করতে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়। নতুন ওই বাজার আমরা খুঁজে বের করতে পারি। ইতোমধ্যে কিছু পাওয়া গেছে।

তিনি বলেন, আমাদের বস্ত্র উৎপাদন ও বিদেশে রপ্তানির ঐতিহ্য রয়েছে। মেয়েদের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করেছে পোশাক শিল্প। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীরা এসে কাজ করে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতেও তারা বিশেষ অবদান রাখছে। একেকটি পরিবারও আর্থিক সচ্ছলতা ফিরে পাচ্ছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ।

বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে এক নম্বর অবস্থানও ধরে রেখেছে বহুকাল। এই শিল্পের অগ্রগতিতে দেশের নারীর ক্ষমতায়নে বিশেষ সুযোগ তৈরি হয়েছে।

বিপুল সংখ্যাক নারী জনগোষ্ঠী এই শিল্পের সাথে জড়িত। ফলে নতুন নতুন কর্মসংস্থানের পাশাপাশি বাস্তবমুখী উৎপাদনে নারীদের অংশগ্রহনমূলক প্রতিযোগিতা চলছে।

বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশেষ বিশেষ পদক্ষেপ পূরণ করতে সচেষ্ট হয়েছে। স্বীকৃতিস্বরুপ ‘চ্যাম্পিয়ান্স অব দ্যা আর্থ’ পুরষ্কারে ভূষিত হয়েছেন।

প্রধান মন্ত্রি ও বঙ্গবন্ধু কন্যার অসাধারণ নেতৃত্বেই দেশের এই শিল্প ও শিল্প সংশ্লিষ্ট উপকরণের দিন দিন উত্তোরণ সম্ভব হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!