
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :ভৈরবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ এর মত বিনিময় ও পরিচিতি সভা করেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মাদক,চুরি, ছিনতাই, ভেজাল মসলা,নিষিদ্ধ পলিথিন, কয়েলসহ নানা অপরাধ ও অনিয়মের কথা তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকি বিল্লাহ, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বাংলা টিভির ভৈরব- কুলিয়ারচর প্রতিনিধি এম আর সোহেল , বিএমইউজে ভৈরব শাখার সভাপতি , জিটিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার ভৈরব প্রতিনিধি নউজ ১৬ ও গণ মানুষের আওয়াজ পত্রিকার ভৈরব প্রতিনিধি এম আর ওয়াসিম, এম এ হালিম, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহান রহমান প্রমূখ। পরে উপজেলা নির্বাহী এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য