হোম » গণমাধ্যম » ভৈরবে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনওর মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

ভৈরবে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনওর মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :ভৈরবে সাংবাদিকদের সাথে  নবাগত ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ এর মত বিনিময় ও পরিচিতি সভা করেছেন।
উপজেলা  প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে  উপজেলা সম্মেলন কক্ষে  মত বিনিময় সভায় ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার  সাংবাদিকরা মাদক,চুরি, ছিনতাই, ভেজাল  মসলা,নিষিদ্ধ  পলিথিন, কয়েলসহ নানা অপরাধ  ও অনিয়মের  কথা তুলে  ধরেন।
এ সময়  বক্তব্য রাখেন  ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক   এসএম বাকি বিল্লাহ, ভৈরব  রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক  আলাল উদ্দিন, বাংলা টিভির ভৈরব- কুলিয়ারচর  প্রতিনিধি এম আর সোহেল , বিএমইউজে  ভৈরব শাখার সভাপতি , জিটিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার ভৈরব  প্রতিনিধি নউজ ১৬ ও গণ মানুষের আওয়াজ পত্রিকার ভৈরব প্রতিনিধি এম আর ওয়াসিম,  এম এ হালিম, বিজয় টিভির ভৈরব  প্রতিনিধি সোহান রহমান প্রমূখ।  পরে উপজেলা নির্বাহী এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে  সাংবাদিকদের সহযোগিতা  কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!