
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২৪ বছর পুর্তি ও ২৫ বছরে পদার্পন উপলক্ষে সিরাজগঞ্জে কেক কর্তন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবে কেক কর্তন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার), কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল কুমার সুত্রধর, প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, ভোরের ডাকের জেলা প্রতিনিধি মৌলবী নজরুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হারুন অর-রশিদ খান হাসান, বাসসের জেলা প্রতিনিধি, শহিদুল ইসলাম ফিলিপ,কালের কন্ঠ ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, আজকালের খবরের জেলা প্রতিনিধি, জহুরুল ইসলাম, যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক মজিদ সরকার, প্রতিদিন সংবাদের জেলা প্রতিনিধি গাজী এস এইচ ফিরোজী, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুণ, নিউ নেশনের জেলা প্রতিনিধি সেলিম রেজা, আমাদের সময় ও জিটিভি জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সোনালী সংবাদ এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগের কথার সিনিয়র স্টাফ রিপোর্টার, আহসান হাবীব মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, বাংলাদেশ নিউজ সিন্ডিকেট জেলা প্রতিনিধি, মান্না রায়হান, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ নওশাদ, বার্তা সংস্থার জেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন টুটুল, বিজয় টিভির জেলা প্রতিনিধি রোমান আহমেদ, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসি, এখন টিভির সিরাজগঞ্জ রিপোর্টার, রিফাত রহমান, আর টিভির জেলা প্রতিনিধি, সাজিরুল ইসলাম সঞ্চয়, সময় টিভির স্টাফ রিপোর্টার, রিঙ্কু কুন্ডু ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি, এসএম আলামিন, কালবেলার পত্রিকার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দেশ টিভির জেলা প্রতিনিধি, সায়েম উদ্দিন, বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি, বদরুল আলম দুলাল, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি, সুজন সরকার, দৈনিক গণমানুষের আওয়াজের জেলা প্রতিনিধি, হুমায়ুন কবির সুমন, ডিবিসি নিউজের, জেলা প্রতিনিধি খালিদ হৃদয়, বণিক বার্তার জেলা প্রতিনিধি, অশোক ব্যানার্জি, বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি, শাহিন শেখ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি, আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিরাজুল ইসলাম, উদিচির সাধারণ সম্পাদক, মইনুল ইসলাম লিমন, বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, জাকির হোসেন জাকির হোসেন প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা চ্যানেল আইয়ের বিভিন্ন প্রোগ্রাম ও অনুষ্ঠান নিয়ে আলোচনা করে ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। এরপর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ