
রবিউল হাসান লায়ন : জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চ্যানেল আইয়ের ২৫ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
“২৫-এ উচ্ছ্বাস, লাল-সবুজে বিশ্বাস”-স্লোগানে এ উপলক্ষে রবিবার (১ অক্টোবর) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকায় নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ আনসারী এবং দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক ও প্রকাশক বজলুর রহমান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক