
নভেম্বরের নরম হাওয়া,
পাতায় পাতায় শীতের ছোঁয়া,
গোধূলির আকাশে রঙ মেশানো,
দিনগুলো যেন স্বপ্নে গাঁথা।
ধানের মাঠে সোনালি ঢেউ,
মেঠোপথে শিশির লেগে,
গ্রামের ঘ্রাণে মনটা ভরে,
নীরব রাতে তারা জাগে।
শহরজুড়ে কুয়াশা নামে,
মেঘে মিশে সূর্য হাসে,
নভেম্বর আসে বছরজুড়ে—
বিদায় আর শুরুর পাশে।
কবি: জে জে জাহিদ হাসান

আরও পড়ুন
জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
অপ্রত্যাশিত দেখা!
উইশলিস্টে রাখতে পারেন তুহিন সুলতানা মুক্তি’র ” ভালোবাসতে পারো আমায় “