
দেখা হোক বর্ষায়
-শাহজাহান সিরাজ সবুজ
আসছে বর্ষায় যদি দেখা হতো সখি,
শ্রাবণধারায় ধুয়ে যেতো সব গ্লানি।
মম হৃদয়ের না বলা কথাগুলো
শ্রাবণের ধারায় ঝড়ে পড়তো,
তব উষ্ণ আলিঙ্গনে।
শ্রাবণ আসে, শ্রাবণ যায়,
পেরিয়েছে কতকাল,
তব সনে বলা হয়নি সখি,
মম হৃদয়ের লুকায়িত কথামালা।
এবার বর্ষায় দেখা হোক,
না বলা কথাগুলো উম্মুক্ত হোক,
নাহয় আবার চলে যেও সংগোপনে।
মম জীবনের সূর্য অস্তমিত প্রায়,
সময় ফুরিয়ে আসছে দ্রুত।
অন্তত একবার দেখা হোক সখি,
যদি শেষবারের জন্য হয় তবুও।
কতকথা জমে আছে মম হৃদয়ে,
না বলা কথাগুলো জমে- জমে,
শত পৃষ্ঠার উপন্যাস সৃষ্টি হয়েছে।
কথাগুলো আর কবিতা নেই,
কথাগুলো উপন্যাস হয়ে গেছে।
সেই উপন্যাসের পাঠ উন্মোচনে,
দেখা হোক বর্ষায়,
দেখা হোক আসছে বর্ষায়।

আরও পড়ুন
জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
অপ্রত্যাশিত দেখা!
উইশলিস্টে রাখতে পারেন তুহিন সুলতানা মুক্তি’র ” ভালোবাসতে পারো আমায় “