হোম » সাহিত্য » দেশ আমার গর্ব 

দেশ আমার গর্ব 

আমি ভালোবাসি জন্মভূমি ভালোবাসি দেশ

বাংলা মায়ের বুকেই জানি নিঃশ্বাস হয় শেষ

পাখপাখালি তরুলতা পাহাড় নদী বন

সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ভ্রাতৃত্বের বন্ধন

 

সূর্য পশ্চিমে অস্ত যায় পূর্বে ওঠে

শাপলা সূর্যমুখী হরেক ফুল একসাথে ফোটে

পদ্মা মেঘনা যমুনা বক্ষপুত্র শীতলক্ষ্যার গর্জন

শহীদের রক্তের বিনিময়ে এই বাংলা অর্জন।

 

স্বাধীন আকাশ মুক্ত বাতাস স্বাধীন আমার দেশ

স্বাধীন বাংলার স্বাধীন সূর্য ভাষা সৈনিকদের অবদান অশেষ,

মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা এক মায়ের সন্তান

ভাষা আমাদের গর্ব, বাংলা আমার সন্মান।

রক্ত দিয়ে কেনা আমার দেশ আমার স্বাধীন সূর্য

বাংলাদেশ আমার গর্ব, ভাষা মাধুর্য।

কলমেঃজে জে জাহিদ হাসান

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!