হোম » সাহিত্য » স্বাধীন দেশ

স্বাধীন দেশ

স্বাধীন দেশ
   জে জে জাহিদ হাসান

যদি মোরা নিজেরা সভ্য না হই,
তবে কেন মিছে স্বাধীনতা স্বাধীনতা কই?
৭১ এ দেশ স্বাধীন হলো ৫৩ পেরিয়ে ২৪ এ আবার স্বাধীনতার ডাক,
এবার তো সভ্য হই,চলো সভ্যতার দিকে হাটা যাক।
যেখানে ঘুষ দূর্নীতি সেখানেই হাত করো শক্ত
আর যেনো দিতে না আমার ভাইদের রক্ত,
অন্যায়কে যদি দাও প্রশ্রয়, দূর্নীতি পাবে আশ্রয়
দূর্নীতি কে দিও না ঠাঁই, চলো সভ্যতার পথে হেঁটে যাই।
আর যেনো এই বাংলায় কালরাত্রি নেমে না আসে
আর যেনো কোনো মায়ের চোখ রক্তে না ভাসে,
মনে রেখো আমার তোমার কাঁধে স্বাধীনতা রক্ষার দায়ভার
প্রতিজ্ঞা বদ্ধ হলাম বাংলায় কালোরাত্রি নামতে দেব না আর

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!