
আওয়াজ অনলাইন : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া ইউনিয়নে একটি বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার হয়েছে।
সোমবার বেলা ৩টার দিকে উপজেলার ফকিরভিটা এলাকায় প্রায় দুই ঘন্টা চেষ্টা করে এলাকাবাসিকে সাথে নিয়ে বিজিবি নীলগাইটিকে ধরতে সক্ষম হয়।
এলাকাবাসি ও বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন শালডাঙ্গা নামক এলাকায় নীরগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে নীলগাইটি খোঁজা শুরু করে।
এলাকাবাসির সহায়তায় দুপুর আনুমানিক ৩টার দিকে নীলগাইটি ধরতে পারে। পরে কান্তিভিটা বিওপিতে সেটিকে রাখা হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক সিজানুর রহমান চৌধুরী বলেন, নীলগাইটি বর্তমানে সুস্থ রয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, অনেক আগেই আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিলুপ্তপ্রায় তালিকায় নীলগাইয়ের নাম উঠেছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার