
আওয়াজ অনলাইন : নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল নির্বাচন করতে আজ বৈঠকে বসছে বিসিবি।
২১ নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে কিউইরা। আর এই সিরিজ সামনে রেখে দল গঠনে বৈঠকে বসছেন বিসিবির নির্বাচকরা।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। ইনজুরির কারণে থাকবেন না দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
ফলে কিউইদের বিপক্ষে দল নির্বাচন করতে বেগ পেতে হচ্ছে নির্বাচকদের।
বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের সঙ্গে এসেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো