
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ প্রধান কার্যলয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহত কাভার্ড ভ্যান চালক মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রু মারমার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে ঢাকাগামী কাভার্ড – নাটোরগামী যাত্রীবাহি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ প্রধান কার্যলয়ের সামনে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা গেছে। এঘটনায় চালকের সহকারীসহ ৫ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস- কাভার্ড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা