হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে দুই  মানব পাচারকারি আটক- ৯ কিশোর উদ্ধার

বালিয়াডাঙ্গীতে দুই  মানব পাচারকারি আটক- ৯ কিশোর উদ্ধার

মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলায় মানব পাচারকারি চক্রের ২ জন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ওসি মো: মোসাব্বেরুল হক । আটক নাঈম (২৫) ও আতিকুর রহমান (৩৩) ২৪ আগস্ট মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার থেকে নাঈম (২৫) ও জেলা শহরের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে আতিকুর রহমান (৩৩) কে আটক করে পুলিশ। জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী এলাকার নিম্ন আয় ও অসচ্ছল পরিবারের কিশোরদের টার্গেট করে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে তারা।
পরে ঐ কিশোরদের দিয়ে জোরপূর্বক মাদক পাচার, অস্ত্র পাচারসহ নানা ধরণের অপরাধমূলক কাজ করাতে বাধ্য করত এই সংঘবদ্ধ চক্রটি। এমন খবর জানতে পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থান নেয় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ টিম। এ সময় পাচারের উদ্দেশ্যে থ্রি-হুইলারে (পাগলু) করে বালিয়াডাঙ্গী অভিমুখে নিয়ে আসা ৯ কিশোরকে উদ্ধার করা হয়।
সেই সাথে ঘটনাস্থল থেকে মানব পাচারকারি সদস্য মো: নাঈমকে আটক করা হয়। পরে মানব পাচারকারি নাঈমের দেওয়া তথ্য মোতাবেক ঠাকুরগাঁও শহরের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে আতিকুর রহমান নামে মানব পাচারকারি চক্রের আরও এক সদস্যকে আটক করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের দুই জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!