প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২১, ৪:১৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের মুখমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত, আহত ৫

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ প্রধান কার্যলয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহত কাভার্ড ভ্যান চালক মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রু মারমার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে ঢাকাগামী কাভার্ড - নাটোরগামী যাত্রীবাহি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র্যাব-১২ প্রধান কার্যলয়ের সামনে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা গেছে। এঘটনায় চালকের সহকারীসহ ৫ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস- কাভার্ড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.