
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গত ৭ দিন যাবৎ পান ব্যবসায়ী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী। থানার সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে উপজেলার বিহার ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের পান ব্যবসায়ী মোঃ মোফাজ্জল হোসেন গত ১৯ আগষ্ট সকালে বাড়ি থেকে জরুরী কাজে বের হয়ে সে নিখেঁাঁজ হয়ে যায়। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার স্ত্রী মোছাঃ রাশেদা বেগম অবশেষে থানায় সাধারণ ডায়েরী করেন। ।
এব্যাপারে রাশেদা বেগম বলেন, গত ১৯ আগষ্ট সকালে বিশেষ জরুরী কাজে আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে যায়। গত ৭দিন যাবৎ তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমার স্বামীর সন্ধান করে কোন খোঁজ না পাওয়ায় আমি থানায় জিডি করেছি। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই রুম্মান হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং বিভিন্ন ভাবে খোঁজ নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা