
নাটোর প্রতিনিধিঃ নাটোরে শ্রমিক পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সহ ১২ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব। গতরাত সাড়ে নয়টা থেকে ১১টা পর্যন্ত শহরের মাদরাসা মোড় ও বলারীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের একটি দল গতরাতে নাটোর শহরের মাদরাসা মোড় এলাকায় অভিযান চালায়।
এসময় কানাইখালী এলাকার ইসলাম শেখের ছেলে আকরাম হোসেন-৫০, শাহাদৎ আলীর ছেলে সৌরভ ৩০, লাল মিয়ার ছেলে কামরুল ৩৬, হরিশপুর কামারপাড়া এলাকার রওশন আলীর ছেলে আকাশ-২২ হরিশপুর এলাকার ইমরাজ আলীর ছেলে শফিকুল ইসলাম- ২২ এবং একই এলাকার হাসান আলীর ছেলে রনি- ৩০ কে আটক করে।
অপরদিকে বলারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগদিঘা কাটাখালী এলাকার ফজর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২২), জয়নাল খার ছেলে রানা খা-২২ দুলাল সাধুর ছেলে তায়জুল ইসলাম-১৯, এবং বড়হরিশপুর এলাকার আহসান আলীর ছেলে আল আমিন- ২৪,শফিকুল ইসলামের ছেলে মোজাম্মেল হক-২৫ এবং চক বৈদ্যনাথ এলাকার আলাউদ্দিনের ছেলে শান্ত-২১ কে আটক করে। পরে তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয় । সেখানে ডোপ টেস্টে ১২ জনের ক্ষেত্রে পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান