হোম » প্রধান সংবাদ » হাটহাজারীতেই শায়িত হলেন জুনায়েদ বাবুনগরী : জানাযায় লাখো মানুষের ঢল

হাটহাজারীতেই শায়িত হলেন জুনায়েদ বাবুনগরী : জানাযায় লাখো মানুষের ঢল

আওয়াজ অনলাইন : প্রিয় কর্মস্থল দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পাশেই হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির জুনায়েদ বাবুনগরী’র দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।

বাবুনগরী’র মৃতদেহ গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগর গ্রামে দাফনের কথা ছিলো। তবে জানা যায়, তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে ফটিকছড়ি ও হাটহাজারী দুই জায়গাতেই কবর খোঁড়া হয়। বাবুনগরী তাঁর জীবদ্দশায় নানা হারুন বাবুনগরী’র পাশে কবর দেওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন বলে দাবি গ্রামবাসীর। এদিকে মাদরাসার সাবেক ও বর্তমান ছাত্রদের দাবি, দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল মাদরাসার পাশেই সমাহিত করা হবে তাঁকে। পরে একাধিক বৈঠকের পর মাদরাসার পাশেই বাবুনগরীকে দাফন করা হয়।

এর আগে হাটহাজারীর ডাকবাংলোর সামনে জুনায়েদ বাবুনগরী’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী’র মামা ও হেফাজতে ইসলাম-এর আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। বাবুনগরী’র জানাজায় অংশ নিতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভীড় করেন হেফাজত নেতাকর্মীসহ অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী। ৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
/ এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!