হোম » প্রধান সংবাদ » বগুড়ায় বায়তুল নুর জামে মসজিদের পেশ ইমাম আফতাব হোসেন আর নেই !!

বগুড়ায় বায়তুল নুর জামে মসজিদের পেশ ইমাম আফতাব হোসেন আর নেই !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের রাজাপুর বায়তুল নুর জামে মসজিদের পেশ ইমাম আফতাব হোসেন প্রামানিক আর নেই। শনিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে জনাব মাহমুদুন্নবী পারভেজ।
জানা গেছে, আফতাব হোসেন বগুড়া সদরের ১৯ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের মরহুম হাছেন আলী প্রামাণিকের একমাত্র ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। তিনি স্ত্রী চার ছেলে সাত মেয়ে আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৪০ বৎসর যাবত সুনামের সহিত বায়তুল নুর জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুদীর্ঘ জীবনে ইমামতি করাকালীন তিনি বিভিন্ন ধর্মীয় কর্মকান্ডে জড়িত থেকে এলাকাবাসীর মনোমুগ্ধতা অর্জন করেছেন। নিরহঙ্কার, মিশুক প্রকৃতির হাসিখুশি এই সুন্দর মনের মানুষটি ধর্মকর্মে ছিলেন একনিষ্ঠ। তার এই মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজা নামাজ আগামীকাল রবিবার বাদ যোহর রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!