হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ মাসুদ রানা রাশেদ: বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয়

কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. নজরুল ইসলাম রাজু, সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!