হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে বস্তিবাসীর জন্য আওয়ামী লীগ নেতার কোরবানীর গরু ঈদ উপহার

লালমনিরহাটে বস্তিবাসীর জন্য আওয়ামী লীগ নেতার কোরবানীর গরু ঈদ উপহার

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মানবিক নেতা সাখাওয়াত হোসেন সুমন খান প্রতিবারের মতো এবারেও নিজ অর্থায়নে বিশাল একটি গরু কিনে নিজ হাতে বস্তিবাসীকে উপহার

দিলেন। সাথে প্রত্যেককে দিলেন ২কেজি করে পোলারও চাউল।ম ঙ্গলবার (২০ জুলাই) বিকালে লালমনিরহাট পৌরসভার ঝাড়ুদার পট্টি বস্তি এলাকায় বসবাসকারী করোনা পরিস্থিতিতে কর্মহীন গরীব মানুষের হাতে ওই কোরবানীর গরু তুলে দেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড

ইন্ডাস্ট্রির সহসভাপতি মানবিক নেতা সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন, কার্যকরী সদস্য আতিকুর রহমান কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!