হোম » প্রধান সংবাদ » বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন অটোভ্যান মালিক সমবায় সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন অটোভ্যান মালিক সমবায় সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

রায়হানুল ইসলাম: বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন অটোভ্যান মালিক সমবায় সমিতির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২ শতাধিক গরীব, দু:খী, অসহায় দু:স্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। সমিতির সভাপতি মো: আমিনুল ইসলাম-এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের সরদার হান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি খেটে খাওয়া অটোভ্যান মালিকরা সমাজের প্রতি দায়বদ্বধতা থেকে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে যে মহতী উদ্যোগ নিয়েছে তার জন্য সমিতির সদস্যদের সাধুবাদ জানান। এসময় তিনি
সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসতে আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব প্রামানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজসেবক মোশারফ সরদার, সমিতির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক আকন্দ, সাধারণ সম্পাদক হারুন ফকির, সাংগঠনিক সাবলু ব্যাপারী, কোষাধ্যক্ষ শাজাহান প্রাং, মোখলেছুর রহমান প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!