
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো বলেছেন,আমাদের সবাইকে একত্রে করোনা মোকাবিলা করতে হবে।স্বাস্থ সুরক্ষা নিশ্চিত করে কাজ করতে হবে। মাস্ক সবাইকে অবশ্যই পড়তে হবে,সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, মনে রাখবেন আপনি,আমি সচেতন হলে বাঁচবে আপনার,আমার পরিবার বাঁচবে দেশ।
সোমবার (১৯ জুলাই) দুপুরে অডিটোরিয়াম হলরুমে ঠাকুরগাঁও জেলার স্বেচ্ছাসেবী সংগঠন নবীন আলোর আয়োজনে লকডাউনে ঘরবন্দি কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন তিনি। তিনি আরো বলেন,জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে আসছেন। শুধু প্রধানমন্ত্রী নয় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজকে এই স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীরা মিলে গড়া সংগঠন নবীন আলো অসহায়দের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আপনারা সকলেই এই মহামারির সময় সমাজের অসহায়দের পাশে দাঁড়াবেন।
জেলার প্রায় ১শ জন কর্মহীন ও অসহায়দের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি সৈয়দ সিহাবের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কনসালটেন্ট বক্ষব্যাধি ডা.শুভেন্দু কুমার দেবনাথ, বিক্রমপুর ট্রেডার্সের স্বত্বাধিকারী শামিম ইসলাম,হামিদ গ্রুপের স্বত্বাধিকারী সাইমুন ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদব সাব্বির হোসেন প্রমূখ। এছাড়াও সংগঠনের সদস্য,এস এম মৌমিত হাসান,মুফতাসিম ফুয়াদ সৌমিক,মারুফ হোসেন,আবু শামীম তোহা,সোনিয়া আক্তার রুমি,আফিয়া হুমাইরা অর্পিতা রহমান,জেরিন,শাহিন আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য