
ফারুক হোসেন: ঠাকুরগাঁয়ে ৩ সাংবাদিকের ডিজিটাল নিরাপত্তা আইনে বিরুদ্ধে করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সচেতন সমাজ। ১৯ জুলাই সোমবার দুপুরে ঠাকুরগাঁও সচেতন নাগরিকবৃন্দের আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সচেতন নাগরিক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের
সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, ঠাকুরগাঁও নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবু মহিউদ্দীন, সাংবাদিক মজিবর রহমান খাঁন, তানভির হাসান তানু, আব্দুল লতিফ লিটু, আব্দুল করিম, জিয়াউর রহমান বকুল, পার্থ সারথী দাস, ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ঠাকুরগাঁও হাসপাতালের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখায় সাংবাদিক তানভীর হাসান তানুসহ অন্যান্য সাংবাদিকদের নামে ডিজিটাল অ্যাক্টে মামলা অত্যন্ত ন্যাক্কারজনক। হাসপাতালের রোগীর খাবার নিয়ে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা অবিলম্বে বাতিল করার দাবি জানান বক্তারা।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ